এক্সিম ব্যাংক ও নভো এয়ারের মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্সিম ব্যাংক ও নভো এয়ারের মধ্যে চুক্তি সই
এক্সিম ব্যাংক ও নভো এয়ারের মধ্যে চুক্তি সই

এক্সিম ব্যাংকের সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে আকাশপথে যাত্রীসেবা প্রদানকারী নভো এয়ার। গতকাল সোমবার এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদউদ্দীন আহমাদ, উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম প্রমুখ।
এ চুক্তির আওতায় এক্সিম ব্যাংক এখন থেকে নিজস্ব কার্যালয় থেকেই নভো এয়ারের টিকিটিং সফটওয়্যার ব্যবহার করে যেকোনো সময় যেকোনো গন্তব্যের টিকিট কিনতে পারবে। বিজ্ঞপ্তি।