এক্সিম ব্যাংকের দুটি নতুন সেবার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ এক্সিম জিয়াদাহ ও এক্সিম রুহামা নামে দুটি নতুন সেবাপণ্যের উদ্বোধন করেছে। ব্যাংকের প্রধান কার্যালয় করপোরেট শাখা প্রাঙ্গণে সম্প্রতিএই সেবা পণ্য দুটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদ উদ্দীন আহমাদ, উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমী এহসানুল হকসহ ব্যাংকের প্রধান কার্যালয় ও করপোরেট শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।