এক্স-রে মেশিন ১১ মাস বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি প্রায় ১১ মাস ধরে বিকল। এতে রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মেশিনটি দীর্ঘদিন বিকল থাকায় সম্পূর্ণ অকেজো হয়ে যাওয়ার আশঙ্কা করেছেন চিকিৎসকেরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট দেওয়ান সোহেল বিল্লাহ জানান, গত ৬ ফেব্রুয়ারি থেকে এক্স-রে মেশিনে কাজ করা সম্ভব হচ্ছে না। এর মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে বলে স্বাস্থ্য বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, মেশিনটি বিকল থাকায় চিকিৎসা নিতে আসা এবং ভর্তি হওয়া রোগীদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। মেশিনটি সচল করতে স্বাস্থ্য প্রকৌশল বিভাগে কয়েকবার যোগাযোগ করা হয়েছে।