এখন নিরপেক্ষ নির্বাচন হওয়াটাই বড় কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এখন নিরপেক্ষ নির্বাচন হওয়াটাই বড় কথা। সবার ইচ্ছা থাকলে আগামী সংসদ অধিবেশনে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা ও সমঝোতা হতে পারে। আমাদের সংকট আমাদেরই সমাধান করা উচিত। বিদেশিরা উদ্যোগ নিতে পারেন। তবে আমাদের রাজনৈতিক সংকট সমাধানে তাঁদের মধ্যস্থতা সবার জন্যই অসমঞ্চানজনক।’
গতকাল শনিবার দুপুরে ফেনীর ফুলগাজী মহিলা কলেজ ভবনের ঊর্ধ্বমুখী তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণকাজের উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বসিয়ে রেখে স্থানীয় নেতাদের দীর্ঘ সময় বক্তৃতা প্রসঙ্গে ওবায়দুল কাদের কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক পুরোনো ফ্যাশন ও কথাবার্তার ধরন পাল্টাতে হবে। চোখের ভাষায় মনের কথা বুঝতে হবে। কলেজের অনুষ্ঠানকে দলীয়করণ করা ঠিক নয়।