এখন বাংলাদেশে উল্টো চিত্র দেখতে পাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী বলেছেন, সংবিধানে বলা হয়েছে, অনুপার্জিত আয় কেউ ব্যবহার করতে পারবে না। তবে এখন বাংলাদেশে আমরা উল্টো চিত্র দেখতে পাচ্ছি। স্বাধীনতা মানে শুধু ভোটাধিকার প্রয়োগ নয়, স্বাধীনতা মানে শাসনব্যবস্থায় নাগরিক হিসেবে নিজের অংশগ্রহণ নিশ্চিত করা। সে রকম বাংলাদেশই আমরা প্রত্যাশা করি। গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে ‘এই বাংলায়’ নাটক দলের প্রথম নাট্যোৎসব ও সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে গোলাম রাব্বানী এ কথা বলেন। সংগঠনের সমন্বয়ক কাজী শাহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, আবৃত্তিকার ভবানী শঙ্কর রায় প্রমুখ।পরে উদীচী, এই বাংলায়, ঐকিক, নাটোয়া ও শ্রুতি সংগঠন নাটক প্রদর্শন করে।