এখন মনে হচ্ছে আমার ঘরের কাছেই বিভাগীয় সদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরকে বিভাগ ঘোষণা করার খবরে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে ঠাকুরগাঁওবাসী। কৃষক, রিকশাচালক, শ্রমিক, ছাত্রছাত্রী, ব্যবসায়ীসহ সবস্তরের মানুষ এত বড় প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রীকে। গতকাল বিকেলে মহাজোটের উদ্যোগে শহরে বিশাল আনন্দ মিছিল বের হয়।ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও বাম নেতা অধ্যক্ষ সৈয়দ মেরাজুল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর একটি জাদুকরি ঘোষণা সাড়ে ৩০০ কিলোমিটার দূরত্বকে কমিয়ে এনেছে ৬০ কিলোমিটারে। সাড়ে ৩০০ কিলোমিটার অতিক্রম করে যাদের রাজশাহী বিভাগীয় সদরে যেতে হতো তারা এখন মাত্র ৬০ কিলোমিটার গেলেই পৌঁছে যাবে বিভাগে।গোধূলি বাজার এলাকার গৃহবধূ আনিসা হোসেন প্রীণা প্রতিক্রিয়ায় বলেন, ‘খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে, আমার ঘরের কাছেই বিভাগীয় সদর।’ এখন সব কিছু খুব বেশি ঢাকামুখী—এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার আশা, বিভাগের সব সুবিধা দ্রুত দেওয়া হবে রংপুরকে।’ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন জানান, এটা ছিল মহাজোট সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। এটা পূরণ করে সরকার প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল।ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটাকে আমরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছি। মানুষও আনন্দিত। কিন্তু এটা যেন সরকারের অন্যান্য পদক্ষেপের মতো লোক দেখানো ও নামসর্বস্ব না হয়। অবহেলিত এ এলাকার মানুষ যেন তাদের প্রাপ্য সুবিধাগুলো পায়।’