এখন সব শিক্ষার্থী দুপুরে টিফিন খায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী এনএইচ খান একাডেমিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষার্থীদের ৯০ শতাংশই হতদরিদ্র। দুপুরের টিফিন কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না। কিন্তু এখন সবাই দুপুরে টিফিন খায়।একজন হূদয়বান ব্যক্তি এই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি প্রতি মাসে বিদ্যালয় কর্তৃপক্ষকে অর্থ দান করেন। ওই অর্থে শিক্ষার্থীদের প্রতিদিন দুপুরের টিফিনের ব্যবস্থা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউল আলম কয়েক দিন আগে শিক্ষার্থীদের হাতে দুপুরের টিফিন তুলে দিয়ে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লে. কর্নেল (অব.) সৈয়দ আতাউল হক, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।ইউএনও মো. শফিউল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সরকারের একার পক্ষে দেশের সব স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থা করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই ব্যক্তি-উদ্যোগকে আমি স্বাগত জানাই।’বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লে. কর্নেল (অব.) সৈয়দ আতাউল হক বলেন, ‘এই প্রত্যন্ত হাওর এলাকার পিছিয়ে পড়া দরিদ্র ছেলেমেয়েদের পড়াশোনায় উৎসাহ জোগাতে ওই হূদয়বান ব্যক্তি এগিয়ে এসেছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাদেকুর রহমান বলেন, ‘এ বিদ্যালয়ে ১০ জন শিক্ষক ও ৩০০ জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থীদের ৯০ শতাংশ অতিদরিদ্র ঘরের। এত দিন মাত্র ১০ ভাগ শিক্ষার্থী দুপুরে কিছু খেত। এখন আমার সব ছেলেমেয়ে দুপুরে একসঙ্গে টিফিন খায়, দেখে ভালো লাগে।’