প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ফারহান ইশরাক মোটামুটি পরিচিত একটা নাম। এখন অবশ্য এই ‘মোটামুটি পরিচিত’ ফারহান সবার কাছে পরিচিত হয়ে উঠেছে। কীভাবে? ‘আমি ভাষা প্রতিযোগ, গণিত অলিম্পিয়াড, শিশু চলচ্চিত্র উৎসবসহ স্কুলের প্রায় সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকি বলে মোটামুটি সবাই আমাকে চিনত। এবার ভাষা প্রতিযোগে সেরাদের সেরা হওয়ার পর আমি সবার কাছে পরিচিত হয়ে গেছি।’ বলছিল ফারহান। সে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে কুড়িগ্রাম অঞ্চল থেকে সেরাদের সেরা নির্বাচিত হয়েছে। পড়ছে নবম শ্রেণীতে। অবসরে গল্পের বই পড়াই তার প্রিয় কাজ। তবে প্রিয় কাজ নাকি আরও একটা আছে। কী সেটা? স্বপ্ন দেখা। ফারহান বলছিল, ‘আমি স্বপ্ন দেখি ভবিষ্যতে একজন চলচ্চিত্রনির্মাতা হওয়ার।’
মারুফ ইসলাম