এখন সময় সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে দেশীয় কয়লার বর্ধিত ব্যবহারের বিষয়ে কথা অনেক হয়েছে। এখন সময় সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করার। কয়লা দেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ। এর ব্যবহার অবশ্যই করতে হবে।
‘বিদ্যুৎ উন্নয়ন: দেশীয় কয়লাই মূল বিকল্প’ শীর্ষক সেমিনারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে বিদ্যুৎ ভবনের বিজয় হলে পাওয়ার, এনার্জি, ন্যাচারাল রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার (পিইএনআরডিসি) নামে প্রকৌশলীদের একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে।
প্রকৌশলী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী মেসবাহুর রহমান।