শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘আগে সারের পেছনে কৃষকেরা ছুটতেন, এখন সার কৃষকের পেছনে ছুটছে। হাটে-বাজারে গেলে দেখা যায়, দোকানগুলো থেকে সারের বস্তা কৃষকদের ডাকছে—আমাকে কিন, আমাকে কিন। এটা মহাজোট সরকারের অন্যতম সাফল্য।’দিলীপ বড়ুয়া গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় বাহুবল উপজেলার সভাকক্ষে সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য ভাদেশ্বর ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত কমরেড এখলাছুর রহমান লস্করের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন।হবিগঞ্জ জেলা সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শশাঙ্ক দত্তের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য কমরেড আবু হামেদ শাহাবুদ্দিন, কমরেড আলাউদ্দিন ও কমরেড ডা. মুস্তাফিজুর রহমান।