এখনো প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম রোকেয়া ছিলেন নারীমুক্তি ও নারীশিক্ষার পথিকৃৎ। প্রবল আত্মমর্যাদা বোধসম্পন্ন এই মহীয়সী নারী আজও এ উপমহাদেশের নারীমুক্তি আন্দোলনে প্রেরণা জোগাচ্ছেন। তাঁর প্রদর্শিত পথ ধরেই নারীমুক্তি সম্ভব। গতকাল মঙ্গলবার ফেনীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শহরের মিজান রোডে সুইড বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। জাতীয় মহিলা সংস্থা আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তানজিলা বেগম, ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম।