এখনো ট্রেনসূচি ঠিক হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনের অবরোধের কারণে ভেঙে পড়া টেনসূচি গতকাল শুক্রবারও ঠিক হয়নি। গতকাল প্রভাতীসহ বিভিন্ন ট্রেন বিলম্বে চট্টগ্রাম ছেড়েছে।
জানা গেছে, ঢাকামুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে চট্টগ্রাম ছেড়ে যায়। এ ছাড়া পাহাড়িকা এক্সপ্রেসও সাড়ে ছয় ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম ছেড়েছে। তবে মেইলট্রেনগুলো যথাসময়ে চট্টগ্রাম ছেড়েছে। অন্যদিকে চট্টগ্রামমুখী প্রভাতী বিলম্বে চট্টগ্রামে পৌঁছায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘অবরোধের ধকল অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। দু-একটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে।’