এখনো মামলা রুজু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার তৈলকাই গ্রামে স্কুলছাত্রীসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত করার ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। গত মঙ্গলবার রাতে ঘটনার পরই ওই ছাত্রীর বাবা ফারুক হাওলাদার টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। টঙ্গিবাড়ী থানার ওসি আলমগীর হোসাইন বলেন, ‘বিষয়টি তদন্ত করে জানানোর জন্য এসআই তারেকুজ্জামানকে বলেছি। তাঁর তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।’ থানার এসআই তারেকুজ্জামান গতকাল বলেন, ‘আমি তদন্ত করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’ গত মঙ্গলবার ফারুক হাওলাদার, তাঁর স্ত্রী সাজেদা বেগম, মেয়ে স্কুলছাত্রী সাদিয়া এবং মুক্তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।