এখনো শুকায়নি আলুখেত, বিপুল ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ দিন আগে হওয়া বৃষ্টির কারণে ভোলায় আলুখেত এখনো পানির নিচে। সরকারি হিসাবে পানিতে ডুবে কৃষকের প্রায় ২৯ কোটি টাকার ক্ষতি হলেও বাস্তবে শত কোটি ছাড়িয়ে গেছে। রয়েছে বীজের সংকট। আলুচাষিদের প্রতি একরে ক্ষতি হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা।
গত মঙ্গলবার সকালে ভোলার ইলিশা গুপ্তমুন্সি বিলে গিয়ে দেখা যায়, মাইলের পর মাইল আলুখেত পানিতে ডুবে আছে। খেতে লাগানো আলুর বীজ ও অঙ্কুরিত হওয়া গাছ পচে গেছে। চাষিরা সেচ দিয়ে পানি সরানোর শেষ চেষ্টা করছেন। কেউ কেউ বীজ জোগাড় করছেন।
শুধু আলুখেতই নয়, ডুবে আছে আমন ও বোরো ধানের বীজতলা, ডাল, সবজি ও রবিশস্যের খেত।