এখনো সময় আছে আলোচনায় আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘আলোচনার পথ রুদ্ধ হয়ে যায়নি। এখনো সময় আছে। আসুন, ঐকমত্যের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নিই, যাতে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।’সংবিধান সংশোধন বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘সংশোধনী প্রস্তাব কেবল সংসদে উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ে আলোচনার অনেক সুযোগ আছে। অযৌক্তিক হরতাল বাদ দিয়ে বিএনপি আলোচনায় আসবে বলে আশা করি।’গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।বিরোধী দলের আন্দোলনের হুমকির জবাবে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ কারও রক্তচক্ষুকে ভয় করে না। বিশ্বের কোনো দেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের চেয়ে বেশি রক্ত দেয়নি। আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই এ দল প্রতিষ্ঠার ৬১ বছর অতিক্রম করেছে। তাই আন্দোলনের রক্তচক্ষু দেখিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ সাধারণ কোনো দল নয়। এ দলটি সবার মণিকোঠায় স্থান করে রেখেছে।সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া সবকিছু ‘না’ দিয়ে শুরু করেন, কিন্তু পরে ‘হ্যাঁ’ বলতে বাধ্য হন। এবারও তিনি হ্যাঁ বলতে বাধ্য হবেন। আওয়ামী লীগ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে চায় না উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই সংবিধান সংশোধনে গঠিত কমিটিতে সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনেকেই সে আহ্বানে সাড়া দিয়েছে। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি ও যুদ্ধাপরাধীরা সাড়া দেয়নি।যৌথ সভায় জানানো হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার, বিলবোর্ড ও পোস্টার ছাপানো হবে। রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ও রাস্তার মোড়ে মোড়ে এগুলো টানানো হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় জনসভা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের খোলা জায়গায় হবে বলে ঘোষণা দেন তিনি।মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী, মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।