এখনো সরেনি খুঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগীয় শহরের মেডিকেল মোড় থেকে মডার্ন মোড় হয়ে শহরের ভেতর দিয়ে আবার মেডিকেল মোড় পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক দুই লেন থেকে চার লেন সম্প্রসারণের কাজ এ মাসেই শুরু হয়েছে। কিন্তু সড়কের মধ্যে অবস্থিত বিদ্যুতের প্রায় ৪০০ খুঁটি সরানো নিয়ে বিদ্যুৎ এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মধ্যে চলছে টানাপোড়েন। দুই বিভাগের মধ্যে চলছে চিঠি চালাচালি।রংপুর সওজ কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর নতুন বিভাগ হওয়ার পর ৭৭ কোটি টাকা ব্যয়ে শহরের ১৬ কিলোমিটার সড়ক দুই লেন থেকে চার লেনে সম্প্রসারণের প্রকল্প গ্রহণ করা হয়। এই সড়কের প্রস্থ হবে ৫৫ থেকে ৬২ ফুট পর্যন্ত। ইতিমধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে ৩৪ কোটি টাকার কাজ গত ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে। রংপুর বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, সড়ক সম্প্রসারণের কাজ শুরু হলেও বিদ্যুতের খুঁটিগুলো সরানো হচ্ছে না। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সওজ বিভাগকে প্রায় ৪০০ বৈদ্যুতিক খুঁটি সরানো ও তা নতুন করে বসানোর জন্য পাঁচ কোটি ৭২ লাখ টাকা চেয়ে আবেদন করা হয়েছে। কিন্তু সওজ এই টাকা দিচ্ছে না।বিদ্যুৎ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, ‘সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি সরানোর জন্য বিদ্যুৎ বিভাগের নিজস্ব কোনো অর্থ বরাদ্দ নেই। সড়ক সম্প্রসারণের যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেখানেই এর জন্য বরাদ্দ রয়েছে। ৭৭ কোটি টাকার মধ্য থেকে সওজ মাত্র ৭০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু এই সামান্য টাকা দিয়ে প্রাথমিক কাজ করাও সম্ভব নয়। বিদ্যুতের খুঁটি সরানো ও বসানোর জন্য প্রয়োজন পাঁচ কোটি ৭২ লাখ টাকা। আমরা এই টাকা তাদের কাছে চেয়ে আবেদনও করেছি।’সওজ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ বিভাগ তাদের চাহিদা জানিয়ে চিঠি দিয়েছে। কিন্তু আমরা শুধু খুঁটি সরানো বাবদ ৭০ লাখ টাকা বরাদ্দ রেখেছি। আমাদের কাছে সড়ক সম্প্রসারণের কাজ করার টাকা এসেছে।’