এখলাছ জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনে উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ হায়াৎ সরোয়ার জয়ী হয়েছেন। গতকাল সোমবার কাহার্তা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নির্বাচনে পানির বোতল প্রতীকে এখলাছ হায়াৎ ৯০০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান ডালিম প্রতীক নিয়ে ৬৩০ ভোট পেয়েছেন। নির্বাচনে ১ হাজার ৮০২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৪০ জন ভোট দেন। গত ২১ অক্টোবর ওই ওয়ার্ডের কাউন্সিলর ওয়াজেদ আলী মারা যান। এ কারণে পদটি শূন্য হয়।