এখানে উৎসব করতে আসি নাই: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোক দিবসের অনুষ্ঠানে হাততালি দেওয়ায় বিরক্তি প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এখানে উৎসব করতে আসি নাই, বঙ্গবন্ধুকে স্মরণ করতে এসেছি। আপনারা কেউ হাততালি দেবেন না।’
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, অনেকে চেয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলবে। কিন্তু বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলবে এমন শক্তি পৃথিবীতে নেই। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছেন। তিনি বলেন, ‘আমরা সর্বজনীনভাবে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান জানিয়েছিলাম। এ আহ্বানে গণমাধ্যম স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে।’