এগারোসিন্দুর ট্রেনের চাকা লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে ‘আন্তনগর এগারোসিন্দুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে অবশ্য ওই রেলপথে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না। ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল।
ভৈরবের স্টেশনমাস্টার খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রেনটি সকাল ১০টায় ভৈরব স্টেশনে যাত্রাবিরতি করে। সোয়া ১০টায় কিশোরগঞ্জের দিকে ছেড়ে যায়। কয়েক মিনিট পর স্টার্টার পয়েন্টে (নতুন লাইনে ওঠার আগে যে লাইনের ওপর ট্রেন থাকে) থাকাকালেই ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। তখন খুব ধীরগতি থাকায় চালক ট্রেনটিকে থামাতে সমর্থ হন। ট্রেনটি স্টার্টার পয়েন্টে থাকায় অন্য লাইনে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।
স্টেশনমাস্টার জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধারকাজ চলছে।