এগিয়ে আনা হয়েছে আখেরি মোনাজাতের সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের একাংশ। ছবি: প্রথম আলো
আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের একাংশ। ছবি: প্রথম আলো

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের সময় এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটি। আজ রোববার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একসময় তাবলিগ জামাতের মুরব্বি ভারতের দিল্লির মাওলানা জোবায়েরুল হাসান আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এর মধ্য দিয়ে শেষ হবে ৪৯তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

গতকাল শনিবার দুপুর থেকেই তাবলিগ জামাতের সাথিসহ অগণিত মুসল্লি তুরাগতীরে আখেরি মোনাজাতে অংশ নিতে সমবেত হচ্ছেন। রাতেই ইজতেমা মাঠ কানায় কানায় ভরে যায়। এর পরও আজ ফজরের পর চারদিক থেকে মুসল্লিদের ঢল নেমেছে তুরাগতীরে। সবার উদ্দেশ্য ময়দানের যতটা কাছাকাছি অবস্থান করে মোনাজাতে শরিক হওয়া যায়।

আখেরি মোনাজাতে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নিচ্ছে বলে জানান টঙ্গীর মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন।