এগিয়ে বিএনপি
উপজেলা নির্বাচনের প্রথম ধাপ মোটামুটি শান্তিপূর্ণ ও উত্সবমুখর হলেও দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার সংঘাত ও সহিংসতা নির্বাচনের পরিবেশকে ম্লান করেছে। ১১৫টি উপজেলায় ভোট গ্রহণ করা হয়। অন্তত ৩৫টি কেন্দ্রে সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নোয়াখালীর সোনাইমুড়ীতে একজন নিহত হয়েছেন।
দেশে চতুর্থবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের শেষ খবর পাওয়া পর্যন্ত ৭১টি উপজেলার বেসরকারিভাবে ঘোষিত ফলাফল পাওয়া গেছে। তাতে ৩০টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। বিএনপির প্রার্থীরা জিতেছেন ৩২টিতে। এ ছাড়া জামায়াতের চারজন, বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী ও ইউপিডিএফের একজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
১৯ ফেব্রুয়ারি প্রথম দফার ভোটে ৯৭টি উপজেলার মধ্যে বিএনপি ৪৪, আওয়ামী লীগ ৩৪, জামায়াত ১২, জাতীয় পার্টি একটি ও ছয়টি উপজেলায় অন্যরা জয়ী হন।
কে, কোথায় জিতল
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের আবদুল মান্নান খান, খোকসায় আওয়ামী লীগের সদর উদ্দীন খান ও মিরপুরে আওয়ামী লীগের কামারুল আরেফিন নির্বাচিত হয়েছেন। মেহেরপুরের মুজিবনগরে বিএনপির আমিরুল ইসলাম ও গাংনীতে বিএনপির মুরাদ হোসেন বিজয়ী হয়েছেন।
মাগুরার শালিখায় বিএনপির মোজাফফর হোসেন ও মহম্মদপুরে বিএনপির জাহাঙ্গীর আলম খান নির্বাচিত হয়েছেন। ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগের জয়নাল আবেদীন আখন্দ ও বোরহানউদ্দিনে আওয়ামী লীগের মোহাব্বত জান চৌধুরী নির্বাচিত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের মো. শফিকুল ইসলাম ও রাণীশংকাইলে বিএনপির আইনুল হক নির্বাচিত হয়েছেন।
নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগের প্রার্থী জাহিদুল ইসলাম, খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের সুপার জ্যোতি চাকমা, বগুড়ার আদমদীঘিতে বিএনপির আবদুল মহিত তালুকদার, টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগের শওকত শিকদার, চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামী লীগের মঞ্জুর আহমেদ, ফরিদপুরের সালথায় বিএনপির মো. ওহিদুজ্জামান, নরসিংদীর শিবপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম মৃধা, যশোরের শার্শায় আওয়ামী লীগের সিরাজুল হক, পিরোজপুরের কাউখালীতে বিএনপির এস এম আহসান কবির নির্বাচিত হয়েছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএনপির রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রামের রাজিবপুরে আওয়ামী লীগের মো. শফিউল আলম, রাজারহাটে বিএনপির আবুল হাশেম, মাগুরার শালিখায় বিএনপির মোজাফফর হোসেন ও মোহাম্মদপুরে বিএনপির জাহাঙ্গীর আলম খান নির্বাচিত হয়েছেন।
ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির মো. ওহিদুজ্জামান, বোয়ালমারীতে আওয়ামী লীগের এম এম মোশারফ হোসেন মুশা মিয়া, নগরকান্দায় বিএনপির সৈয়দ শাহীনুজ্জামান শাহীন বিজয়ী হয়েছেন।
দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির শাহ মুহাম্মদ শামীম হোসেন চৌধুরী, বীরগঞ্জে আওয়ামী লীগের মো. আমিনুল ইসলাম, বিরামপুরে আওয়ামী লীগের পারভেজ কবীর বিজয়ী হয়েছেন।
ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগের জয়নাল আবেদীন আখন্দ ও বোরহানউদ্দিনে আওয়ামী লীগের মোহাব্বত জান চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নোয়াখালীর কবিরহাটে আওয়ামী লীগের কামরুন্নাহার শিউলী, নাটোরের গুরুদাসপুরে বিএনপির আবদুল আজিজ, মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের মো. রেজাউল করিম তালুকদার ও রাজৈরে আওয়ামী লীগের শাহজাহান খান নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতের মাওলানা নজরুল ইসলাম, কক্সবাজারের পেকুয়ায় বিএনপির শাফায়েত আবেদ, ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের আবদুল হাই, কুমিল্লার দেবীদ্বারে চেয়ারম্যান পদে বিএনপির রুহুল আমিন বিজয়ী হয়েছেন। লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগের রুহুল আমিন বাবুল, বগুড়ার কাহালুতে জামায়াতের তায়েব আলী, শিবগঞ্জে জামায়াতের আবু নছর মো. আলমগীর হোসেন, শাজাহানপুরে বিএনপির সরকার বাদল, শেরপুরের ঝিনাইগাতিতে আমিনুল ইসলাম বাদশা, জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগের মিনথুজুর রহমান নির্বাচিত হয়েছেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের মিজানুর রহমান বাদল, ফেনী সদরে আওয়ামী লীগের আবদুর রহমান, ফকিরহাটে বিএনপির শেখ শরিফুল কামাল করিম, বাগেরহাটের কচুয়ায় আওয়ামী লীগের মাহফুজুর রহমান, মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির সাইফুল হুদা চৌধুরী নির্বাচিত হয়েছেন।
মানিকগঞ্জ সদরে বিএনপির আতাউর রহমান, জামালপুরের বকশিগঞ্জে বিএনপির আবদুর রউফ তালুকদার, নেত্রকোনার খালিয়াজুরিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুজ্জামান তালুকদার, কলমাকান্দায় আওয়ামী লীগের এস এম ফখরুল ইসলাম ফিরোজ, বারহাট্টায় বিএনপির মানিক আজাদ, চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতের ফরিদ উদ্দিন খান, পটিয়ায় বিএনপির মোজাফফর আহমেদ জয়ী হয়েছেন।
রংপুরের বদরগঞ্জে আওয়ামী লীগের ফজলে রাব্বি, খুলনার ডুমুরিয়ায় বিএনপির খান আলী মনসুর, পাবনার চাটমোহরে বিএনপির হাসাদুল ইসলাম, ভাঙ্গুরায় বিএনপির বিদ্রোহী নূর মুজাহিদ জয়ী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির বাইরুল ইসলাম, গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের মজিবুর রহমান, চকরিয়ায় আওয়ামী লীগের জাফর আলম, কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির ইলিয়াস পাটোয়ারী, কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির আবুল কাশেম সরকার, মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির মমিন আলী, সদরে আওয়ামী লীগের আনিসুজ্জামান, বান্দরবানের লামায় বিএনপির তোয়াইনু অং, থানচিতে নির্দলীয় ক্যাহ্লা সিং ও সুনামগঞ্জের সদরে বিএনপির দেওয়ান জয়নুল জাকেরিন বিজয়ী হয়েছেন।