এগিয়ে যাওয়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) অন্যতম উদ্ভাবন ওরাল ডিহাইড্রেশন সলিউশন (ওআরএস) ডায়রিয়া থেকে মানুষকে রক্ষা করছে। ডায়রিয়া প্রতিরোধ ছাড়াও জনস্বাস্থ্য, শিশুর পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন, জনসংখ্যা নিয়ে কাজ করছে আইসিডিডিআরবি। ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রস্তুতি নিচ্ছে আইসিডিডিআরবি।গতকাল মঙ্গলবার আইসিডিডিআরবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আলেহান্দ্রো ক্র্যাভিয়েতো এ কথা বলেন। প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।আলেহান্দ্রো ক্র্যাভিয়াতো বলেন, মার্চ-এপ্রিল মাসে গরমের সময় এখানে আসা ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়। তবে কেবল ডায়রিয়া নয়, পুষ্টি, শিশুস্বাস্থ্যের মতো বিষয়গুলোতে উন্নতির জন্য এ প্রতিষ্ঠানের গবেষকেরা নিরন্তর গবেষণা করছেন। প্রতিষ্ঠানের উপনির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া বলেন, রোগ নিয়ে গবেষণার পাশাপাশি দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে এ প্রতিষ্ঠান গবেষণা করছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক এম আবদুস সালাম, অনিরুদ্ধ নিয়োগী, ড্যারেন রাইট, আন গোভিন ওয়াল্টন, জ্যেষ্ঠ বিজ্ঞানী প্রদীপ বর্মণ প্রমুখ।