এজলাসে খালেদার জন্য সুসজ্জিত চেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত আজ শনিবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন। ছবি: মনিরুল আলম

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির জন্য রাজধানীর বকশি বাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। শুনানির জন্য আদালতে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা।

খালেদা জিয়ার জন্য এজলাস কক্ষের ভেতরে এক পাশে টি-টেবিল ও কুশনসহ সুসজ্জিত একটি কাঠের চেয়ার প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত ও এর আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুলসংখ্যক সদস্য উপস্থিত আছেন। আজ বেলা সাড়ে ১০টার দিকে নির্ধারিত সময়ে আদালত বসবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

শুনানিতে উপস্থিত হতে সকাল নয়টা ৫৫ মিনিটে গুলশান কার্যালয় থেকে আদালতের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।