এজলাসে ভাঙচুরের ঘটনা তদন্তে আইনজীবী সমিতিকে তাগিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এজলাসে আইনজীবীদের ভাঙচুরের ঘটনা তদন্ত করার জন্য জেলা আইনজীবী সমিতিকে তাগিদ দিয়েছেন সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।
গতকাল মঙ্গলবার সমিতির মিলনায়তনে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বর্তমান নেতাদের মতবিনিময় সভায় এ তাগিদ দেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম জাহেদ বীরু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এজলাস কক্ষে সংঘটিত ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং নিন্দনীয় বলে সভায় মতপ্রকাশ করেন সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। তাঁরা বিচার অঙ্গনে এ ঘটনা যাতে কোনোভাবেই না ঘটে, সে জন্য সমিতির পক্ষ থেকে সচেষ্ট থাকতে তাগিদ দেন। এ ঘটনা কী জন্য ঘটেছে, কারা এর জন্য দায়ী তা উদ্ঘাটনের জন্য সমিতির পক্ষ থেকে তদন্ত করার জন্য বলা হয়েছে।