এজাহার পরিবর্তনের অভিযোগ, থানা ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন কৃষিশ্রমিক হত্যার ঘটনায় এজাহার পরিবর্তনের অভিযোগ তুলে কয়েক শ নারী-পুরুষ গত বৃহস্পতিবার দিনাজপুর শহরে মিছিল করেছেন। পরে বেলা একটার দিকে তাঁরা কোতোয়ালি থানা ঘেরাও করেন। এলাকাবাসীর দাবির মুখে পরে পুলিশ নতুন করে এজাহার নেয়।বাদী সেলিনাসহ এলাকাবাসীর অভিযোগ, আসামি পক্ষের যোগসাজশে পুলিশ সেই এজাহার পাল্টে ‘বৈদ্যুতিক মোটরের ওপরে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে’ আজিজুর মারা গেছেন বলে উল্লেখ করে।এলাকাবাসীর দাবির মুখে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল নতুন করে এজাহার লিখে তা রেকর্ড করার প্রতিশ্রুতি দিলে তাঁরা ঘেরাও প্রত্যাহার করেন।তবে ওসি শামীম ইকবাল দাবি করেন, পুলিশ আগের এজাহার পরিবর্তন করেনি। ওই এজাহারটি বাদীর দেওয়া বিবরণ অনুযায়ী রেকর্ড করা হয়েছিল। কিছু পরিবর্তন এনে নতুন করে এজাহার নেওয়া হয়েছে বলে তিনি জানান।