প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রাম থেকে পুলিশ গত শনিবার রাতে হারুন অর রশিদ (৩৫) নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে। পুলিশ বলছে, হারুন গত ৫ জানুয়ারি উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ায় হামলা চালানোর মামলার এজাহারভুক্ত ২৭ নম্বর আসামি। এ নিয়ে এ মামলার এজাহারভুক্ত তিনজন আসামিকে আটক করল পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার পুলিশ গভীর রাতে ধোপাদী গ্রামের রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে হারুনকে আটক করে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির উদ্দিন বলেন, হারুন অর রশিদ জামায়াতের সক্রিয় সদস্য। তাঁর বাড়ি অভয়নগরের চেঙ্গুটিয়া গ্রামে।
গতকাল রোববার তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়। গত ৫ ফেব্রুয়ারি এ মামলাটি পুলিশের জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়।