প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষানটেকের বাসিন্দা নাসির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরীফ ওরফে চোক্কাকে (১৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শরীফকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইদুর রহমান। পুলিশ জানায়, থানার পুলিশের পাশাপাশি ডিবি মামলাটির ছায়া তদন্ত করছে।
গত শুক্রবার নাসিরকে পিটিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা।