এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে যুবলীগের কর্মী ইউসুফ আলী খুনের ১৩ দিন পরও এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে যাঁদের পুলিশ গ্রেপ্তার করেছে, তাঁরা কেউ এজাহারভুক্ত আসামি নন।৭ অক্টোবর রাজধানীর মগবাজার এলাকায় টেন্ডার নিয়ে বিবাদের জেরে কয়েকজন ব্যক্তি ইউসুফ আলীকে মারধর করে। আহত ইউসুফ নিজেই থানায় গিয়ে ছাত্রলীগের চারজন কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন।