নবাবগঞ্জে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
এজাহারভুক্ত আসামি তারেক গ্রেপ্তার, পাঁচ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামে গতকাল সোমবার দখলের উদ্দেশ্যে প্রবাসীর বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, প্রবাসী হান্নান মিয়ার বাড়িতে একই গ্রামের মাসুদ রানার নেতৃত্বে ১৫/১৬ জন যুবক হামলা চালিয়ে ভাঙচুর করেন। হান্নান মিয়ার স্ত্রী অভিযোগ করেন, ভাঙচুর শেষে হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।অভিযোগ অস্বীকার করে মাসুদ রানা বলেন, তিনি কারও বাড়িঘর দখল করতে যাননি। ইজারা সূত্রে তিনি ওই জায়গার মালিক। সেখানে তিনি লোকজন নিয়ে ঘর তুলতে গিয়েছিলেন।