এজাহারভুক্ত আসামিদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে কলেজছাত্র আলাউদ্দিন ওরফে বাপ্পী (১৯) হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামিদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার অভিযোগ করেছেন মামলার বাদী নিহত বাপ্পীর বাবা নুর উল্যাহ। এ-সংক্রান্ত একটি অভিযোগ তিনি পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠান। একই সঙ্গে তিনি অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়ে মামলাটি পুনঃ তদন্তের জন্য গত বৃহস্পতিবার নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতে আবেদন করেছেন।নুর উল্যাহ অভিযোগ করেন, মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ভূঁইয়াকে। পরবর্তী সময়ে তিনি অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই তদন্তের দায়িত্ব নেন এবং ঘটনাটি যথাযথভাবে তদন্ত না করে এজাহারভুক্ত তাজুল ইসলাম ছাড়া অন্যদের মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম বলেন, সাক্ষীদের বক্তব্যে তাজুল ইসলাম ছাড়া অন্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাঁদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাদী যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।