এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শেয়ারহোল্ডারদের মতামতের ভিত্তিতে ৩১ ডিসেম্বর ২০১৩ সালের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত হয়। সভা শেষে হাফিজ আহমদ মজুমদারকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং হাবিবুর রহমান ও ফাহিম আহমদ ফারুক চৌধুরীকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।