এজিএম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শিল্প ও বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার নীলফামারী সরকারি শিশু পরিবার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বিদায়ী সভাপতি এস এম সফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক তানভীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ। পরে বণিক সমিতির নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। নবনির্বাচিত সভাপতি মারুফ জামানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এস এম সফিকুল আলম।