প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন অগ্রণী ব্যাংকের ধানমন্ডি শাখার সাবেক ব্যবস্থাপক (বর্তমানে মাদারীপুর আঞ্চলিক কার্যালয়ের এজিএম) মো. জাকির হোসেন ও মেসার্স এ রশিদ এন্টারপ্রাইজের মালিক আবদুর রশিদ।
দুদক সূত্র জানায়, জাল কাগজপত্র তৈরি করে অগ্রণী ব্যাংক থেকে নেওয়া ১ কোটি ৯৯ লাখ ২৭ হাজার ৭৯৯ টাকা আত্মসাৎ করেন আবদুর রশিদ। ‘পেমেন্ট অ্যাগেইনস্ট ডকুমেন্ট (পিএডি)’ ঋণের মাধ্যমে নেওয়া এ টাকা আত্মসাতে সহায়তা করেন অগ্রণী ব্যাংকের ওই কর্মকর্তা।