এজিএমের কারণে আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার (এজিএম) কারণে গতকাল বুধবার বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল৷ এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকার রাজস্ব কম আদায় হয়েছে৷
এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দর দিয়ে গতকাল সকাল থেকে পণ্যবাহী কোনো ট্রাক আসা-যাওয়া করেনি৷ এতে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে৷
ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস বলেন, কর্মবিরতির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল৷ আর এক দিন বন্ধ থাকলে প্রায় ৫০ লাখ টাকার রাজস্ব আয় কম হয়৷