প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর ভাতগ্রাম বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এজেন্ট ব্যাংকিংয়ের ময়মনসিংহ অঞ্চলের প্রধান মো. তানভির আহমেদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আলোচনা সভা হয়। সেখানে অন্যদের মধ্যে ব্যাংকটির মুঠোফোনে সেবাদান প্রতিষ্ঠান রকেটের টাঙ্গাইল অঞ্চলের প্রধান মো. মহি উদ্দিন, এজেন্ট ব্যাংকিংয়ের টাঙ্গাইল অঞ্চলের কর্মকর্তা খ. গোলাম কিবরিয়া, নগর ভাতগ্রাম শাখার স্বত্বাধিকারী মাজাহারুল ইসলাম, তত্ত্বাবধায়ক নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল প্রমুখ বক্তব্য দেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি