এজেন্সি অব দ্য ইয়ার পদক পেল অ্যাডকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনবিষয়ক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সাময়িকী ক্যাম্পেইন-এর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এজেন্সি অব দ্য ইয়ার-২০১২ ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেড। অ্যাডকমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড, জাপান/কোরিয়া এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের এজেন্সি অব দ্য ইয়ার পুরস্কার ঘোষণা করে ক্যাম্পেইন। বিজ্ঞাপনশিল্পের পর্যবেক্ষণ, নতুন ধরনের ও সেরা বিজ্ঞাপন এবং সমন্বিত ব্র্যান্ড মার্কেটিং কমিউনিকেশনে অবদানের জন্য ১৯ বছর ধরে দেওয়া হচ্ছে এ পুরস্কার। বাংলাদেশি কোনো বিজ্ঞাপনী সংস্থা এবারই প্রথম মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেল। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে বাছাই করা তিনটি এজেন্সির মধ্যে অ্যাডকমকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়।