এটা নিউ বেনিফিসিয়াল ডেমোক্রেসি: রফিক-উল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির একই সঙ্গে মন্ত্রিসভা ও বিরোধী দলে যোগ দেওয়া প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘জাতীয় পার্টি বিরোধী দল ও সরকারি দলে থাকছে। এটা হলো নিউ বেনিফিসিয়াল ডেমোক্রেসি।’
আজ রোববার বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠানে ঢোকার আগে সাংবাদিকদের এ কথা বলেন রফিক-উল হক।
তৃতীয়বারের মতো শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ প্রসঙ্গে রফিক-উল হক বলেন, ‘শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী হচ্ছেন এটাই বড় কথা।’ তিনি বলেন, ‘রাজনীতি করে তো আর কারও পেট চলে না। আশা করছি নতুন মন্ত্রীরা ভালো কিছু করবেন।’
মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মসিউর রহমান রাঙ্গা ও মুজিবুল হক চুন্নু। বিরোধী দলে রয়েছেন বেগম রওশন এরশাদ।