এটাই হলো রাজনৈতিক কৌশল: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সরকারের উদ্দেশে বলেছেন, ‘যেকোনো সময় বলব, আমি তোমাদের সঙ্গে নেই।’ তিনি বলেন, ‘এত দিন মহাজোট না ছাড়ার সিদ্ধান্ত সঠিক ছিল। আমি ভুল করিনি। এ কারণে আমরা এত দিন ভালো ছিলাম। এটাই হলো রাজনৈতিক কৌশল।’আজ মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাবেক জাতীয় ছাত্রসমাজ ফোরাম আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, দুই দলকে কেউ আর ক্ষমতায় দেখতে চায় না। তাই কারও সঙ্গে আর জোট নয়। এ সময় দলের নেতা-কর্মীরা এই বক্তব্যের সপক্ষে স্লোগান দেন। তিনি তাঁদের উদ্দেশে বলেন, ‘তোমরা চাইলে আমরা একাই নির্বাচন করে ক্ষমতায় যাব।’ তিনি অভিযোগ করেন, এত দিন তাঁরা সরকারের হাতের খেলনা ছিলেন। কেউ খবর নেয়নি। এখন খবর নিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রসমাজ ফোরামের সভাপতি এস এম ফয়সাল চিশতি। এতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য  কাজী জাফর, দেলওয়ার হোসেন,  জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।