এটিএন নিউজের পূর্ণ সম্প্রচার শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের একমাত্র ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল হিসেবে আজ সোমবার পূর্ণ সম্প্রচার শুরু করছে এটিএন নিউজ। বেগুনবাড়ি ও নিমতলী ট্র্যাজেডির জন্য পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু উপলক্ষে কোনো আনন্দ অনুষ্ঠান করা হচ্ছে না। গত ১ মে থেকে চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। এটিএন নিউজের স্লোগান হচ্ছে, ‘বাংলার ২৪ ঘণ্টা’। দেশের অন্যান্য স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বিনোদনের পাশাপাশি সংবাদ প্রচার হলেও এটিএন নিউজে ২৪ ঘণ্টাই থাকবে সংবাদ ও সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান। ১৯৯৭ সালে মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার অগ্রযাত্রা শুরু হয়। তারই নেতৃত্বে সংবাদভিত্তিক ২৪ ঘণ্টার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। প্রতিষ্ঠানটিতে বার্তাপ্রধান হিসেবে মুন্নী সাহা, ইংরেজি সংবাদের সম্পাদক হিসেবে নাদীম কাদির, এনসিএ এডিটর হিসেবে প্রভাষ আমিন, ইনপুট এডিটর হিসেবে বায়েজিদ মিল্কী ও আউটপুট এডিটর হিসেবে প্রণব সাহা যোগ দিয়েছেন। প্রতিষ্ঠানের ঠিকানা: এটিএন নিউজ লিমিটেড, ৫৩ কারওয়ান বাজার বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন: ৮১৮৯২১৪-৭, মোবাইল: ০১৭১৩-১৮৮৭৪২, ০১৭১৩-১৮৮৭৪৩, ০১৭১৩-১৮৮৭৪৫, ফ্যাক্স: ৮১৮৯২১৯।