এটিএন নিউজের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টিভি চ্যানেল পেয়ে এখন জমির জন্য আবেদন’ শিরোনামে গত ২৯ মে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের একটি তথ্যের প্রতিবাদ জানিয়েছে এটিএন নিউজ। বেসরকারি এ টিভি চ্যানেলের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল ইসলামের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, এই প্রতিবেদনের তৃতীয় প্যারার শেষ অংশে প্রকাশিত ‘জমি চেয়েছেন এটিএন নিউজ’ তথ্যটি সঠিক নয়। জমির জন্য সরকারের কোনো কর্তৃপক্ষ বা বিভাগের কাছে তাঁরা আবেদন করেননি।