এটিএন বাংলায় মনজুরুল আহসান, জ ই মামুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ফিরলেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং জ ই মামুন। মনজুরুল আহসান বুলবুল এডিটর ইন চিফ এবং জ ই মামুন চিফ এক্সিকিউটিভ এডিটর হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল রোববার তাঁরা নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।
দীর্ঘ সাংবাদিকতাজীবনে মনজুরুল আহসান বুলবুল এবং জ ই মামুন আগেও এটিএন বাংলার বার্তা বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে আসার আগে মনজুরুল আহসান বুলবুল বৈশাখী টিভির সিইও এবং প্রধান সম্পাদক পদে জ ই মামুন কর্মরত ছিলেন যমুনা টিভির পরিচালক বার্তা ও অনুষ্ঠান পদে। বিজ্ঞপ্তি।