এটিএম জালিয়াতির ঘটনায় বিদেশি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে থমাস পিটার নামের পোল্যান্ডের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির (উত্তর) উপকমিশনার শেখ নাজমুল আলমের ভাষ্য, রাজধানীর গুলশান থেকে গতকাল রোববার রাতে তাঁকে আটক করা হয়। পরে সংবাদ ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানাবে ডিবি।
রাজধানীর বিভিন্ন এলাকায় বেসরকারি তিনটি ব্যাংকের চারটি এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে গ্রাহকের তথ্য চুরির ঘটনা ঘটেছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি ইস্টার্ন, সিটি ও ইউসিবি ব্যাংকের এটিএমে এই জালিয়াতির ঘটনা ঘটে। এর মধ্যে ইস্টার্ন ব্যাংকের গুলশানের দুটি, ইউসিবির বনানীর একটি ও সিটি ব্যাংকের মিরপুরের কালশী এলাকার এটিএম বুথে বিশেষ যন্ত্র বসিয়ে কার্ড জালিয়াতি করা হয়।
আরও জানতে পড়ুন: