এটিএম বুথ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলার প্রধান ও অন্যতম বাণিজ্যকেন্দ্র কানাইপুরে গতকাল বিকেলে মধুমতি ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিজানুর রহমান। এ সময় কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন, এইচ গ্রুপের আবাসিক পরিচালক ডি কে বড়ুয়া, মধুমতি ব্যাংকের কর্মকর্তা সুফী তোফায়েল আহম্মেদ, জিন্নাহনগর শাখার ব্যবস্থাপক মোখলেসুর রহমান, কানাইপুর শাখা ব্যবস্থাপক কাইউম জামান, এস এম ইমরান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।