এটিএম বুথ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরের কর্ণফুলী টাওয়ারের নিচে জনতা ব্যাংকের প্রধান শাখায় এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মাহাবুবুর রহমান বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আরেক পরিচালক মো. এমদাদুল হক, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক, আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। মাহাবুবুর রহমান বলেন, ভোলার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি এটিএম বুথ চালু হয়েছে। শিগগিরই শহরে আরও একটি বুথ স্থাপন করা হবে। ভোলা প্রতিনিধি