এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুসসালাম এলাকায় বেসরকারি একটি ব্যাংকের এটিএম বুথ থেকে গতকাল বৃহস্পতিবার আবু সালেহ (৫৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই বুথের নিরাপত্তাকর্মী ছিলেন।
পুলিশ জানায়, দারুসসালাম টাওয়ারের নিচতলায় এবি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী আবু সালেহ গতকাল সকাল থেকে ওই বুথে দায়িত্ব পালন করছিলেন। বেলা একটার দিকে তিনি অসুস্থ বোধ করলে বুথের ভেতরে গিয়ে বসেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান।