প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের কক্সবাজারের টেকনাফ শাখায় এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার টেকনাফ বাসস্টেশন এলাকায় ওই ব্যাংকের শাখায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম জোনের ইনচার্জ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুজিবুল কাদের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার ব্যবস্থাপক বেলাল উদ্দিন, সহব্যবস্থাপক ফয়েজ উল্লাহ, হামিদ উল্লাহ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের টেকনাফের ইনচার্জ সাইফুল ইসলাম সাইফী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব মোর্শেদ, ব্যবসায়ী ফরহাদুজ্জামান।