এটিজেএফবির নতুন সভাপতি নাদিরা, সম্পাদক তানজিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার নাদিরা কিরণকে সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার তানজিম আনোয়ারকে সাধারণ সম্পাদক করে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৩ সদস্যের এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।
দুই বছর (২০১৫-১৭) মেয়াদের কমিটিতে সহসভাপতি হয়েছেন যুগান্তরের মুজিব মাসুদ, ডেইলি স্টারের শরীফুল ইসলাম ও সমকালের আলতাব হোসেন। এ ছাড়া ঢাকা ট্রিবিউনের ইশতিয়াক হুসাইন ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের নিলাদ্রি মহারত্নকে সহসাধারণ সম্পাদক এবং বাংলাদেশ টেলিভিশনের শফিউল্লাহ সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া বিডিনিউজের আশিক হোসেন কোষাধ্যক্ষ, জনকণ্ঠের আজাদ সোলায়মান তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাভিশনের জিয়াউল হক সবুজ দপ্তর সম্পাদক, এটিএন নিউজের রাজীব ঘোষ প্রকল্প সমন্বয়ক সম্পাদক, ভোরের কাগজের রিপন ইমরান প্রচার ও প্রকাশনা সম্পাদক, বনিক বার্তার মনজুরুল ইসলামকে করপোরেট অ্যাফেয়ার্স সম্পাদক, নিউ এজের মুক্তাদির রশীদ রোমিও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, বৈশাখী টিভির রিতা নাহার সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। মাসুদ রুমী, চকর মালিথা, আবদুল্লাহ তুহিন, আহমেদ সারওয়ার ভূইয়া, মুশফিকুর রহমান, বাতেন বিপ্লব ও শরিফুল হাসানকে নির্বাহী সদস্য করা হয়েছে।