এডউইকের বর্ষসেরা 'গ্লোবাল মিডিয়া এজেন্সি' মনোনয়ন পেল পিএইচডি মিডিয়া নেটওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্যিক ম্যাগাজিন এডউইক-এর বর্ষসেরা ‘গ্লোবাল মিডিয়া এজেন্সি’ হিসেবে ওমনিকম মিডিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পিএইচডি মিডিয়া নেটওয়ার্ককে মনোনীত করা হয়েছে। এডউইক-এর রিপোর্ট অনুযায়ী, ব্যবসায়িক কর্মদক্ষতায় নতুনত্ব আনায় পিএইচডি এক বৈপ্লবিক সাফল্য অর্জন করেছে। তা ছাড়া ভক্সওয়াগনের ৩ বিলিয়ন ডলারের ক্লায়েন্টের সেবা প্রদানের পাশাপাশি ডেল্টা, কার্নিভালসহ আরও অনেক বিখ্যাত ব্র্যান্ডকে সেবা প্রদান করছে। ২০১৬ সালে যোগাযোগের কর্মদক্ষতা প্রমাণের শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ এই প্রথম পুরস্কারটি দেওয়া হচ্ছে। স্বতন্ত্র মার্কেটে যোগ্যতার ওপর ভিত্তি করে ১৮টি এজেন্সিকে ‘বর্ষ সেরা এজেন্সি’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি