এডওয়ার্ড পার্কের গোলাপবাগান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহু বছর আগে ব্রিটিশ শাসনামলে বগুড়া শহরের কেন্দ্রবিন্দু সাতমাথার কাছে শহর ও আশপাশের বাসিন্দাদের অবকাশ ও বিনোদনের জন্য এডওয়ার্ড পার্ক গড়ে তোলা হয়। ব্রিটিশ রাজা সপ্তম এডওয়ার্ডের নামে এই পার্কের নামকরণ করা হয় এডওয়ার্ড পার্ক। এই পার্কের সঙ্গে মিশে আছে কত-শত ইতিহাস আর কাহিনি।
পার্কটির গোলাপবাগানে বছরজুড়ে ফুটে থাকা ফুলের সৌন্দর্য দেখতে ছুটে যান দর্শনার্থীরা। সেখানে ফুটে থাকা গোলাপি, সাদা, লালসহ বিভিন্ন ধরনের গোলাপে মুগ্ধ হন তাঁরা। আজ শনিবার এডওয়ার্ড পার্কের গোলাপবাগানের ছবিগুলো তুলেছেন সোয়েল রানা







