প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানোফি বাংলাদেশের পরিবেশক অ্যাকুয়ামেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেড (এডিএল) গত রোববার দেশব্যাপী তাদের নতুন ছয়টি শাখার উদ্বোধন করেছে। রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়াল সুইচ চেপে এসব শাখার উদ্বোধন করেন সানোফি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অসিম জামাল। দেশব্যাপী আগে থেকেই এডিএলের ১২টি শাখা চালু রয়েছে। রাজধানীর উত্তরা, মগবাজার, যাত্রাবাড়ী, মিরপুর এবং যশোর ও চট্টগ্রামের হালিশহরে খোলা হয়েছে নতুন এই ছয় শাখা। বিজ্ঞপ্তি।